ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেবে এক লাখ সেনা সদস্য The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেবে এক লাখ সেনা সদস্য

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেবে এক লাখ সেনা সদস্য ছবির ক্যাপশন:
ad728

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করতে সারাদেশে এক লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। এবারই প্রথমবারের মতো সেনাবাহিনীকে ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মনজুরুল ইসলাম।

তিনি জানান, আগের নির্বাচনগুলোতে সর্বোচ্চ ৪০ থেকে ৪২ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছিল। তবে এবারের নির্বাচনে এক লাখ সেনা সদস্য মোতায়েনের কারণ হিসেবে তিনি বলেন, এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি দেওয়া হয়েছে, যা আগে ছিল না। অতীতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী স্থানে অবস্থান করত।

ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মনজুরুল ইসলাম বলেন, সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যেই সেনাবাহিনী প্রধান প্রয়োজনীয় ন্যূনতম সদস্য রেখে বাকি সেনা সদস্যদের নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত করেছেন।

তিনি আরও জানান, সেনাবাহিনীর যানবাহন সংকট থাকায় অসামরিক প্রশাসনের কাছে সহায়তা চাওয়া হয়েছে। প্রয়োজন হলে গাড়ি ভাড়া করেও সেনা সদস্যদের টহল নিশ্চিত করা হচ্ছে। ভোটারদের আস্থা ফিরিয়ে আনতেই সেনা সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে টহল পরিচালনা করছেন বলে জানান তিনি।

সেনা সদর জানায়, নির্বাচনী নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে গত ২০ জানুয়ারি থেকে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জার্মান চ্যান্সেলরকে অপহরণের ইঙ্গিত মেদভেদেভের, বার্লিনের কড়

জার্মান চ্যান্সেলরকে অপহরণের ইঙ্গিত মেদভেদেভের, বার্লিনের কড়