ঢাকা-চট্টগ্রামসহ দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঢাকা-চট্টগ্রামসহ দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
ঢাকা-চট্টগ্রামসহ দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার ছবির ক্যাপশন:
ad728

মিয়ানমারে উৎপত্তি হওয়া একটি শক্তিশালী ভূমিকম্পের কম্পন ঢাকা ও চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে এই ভূমিকম্প আঘাত হানে।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। ইএমএসসির তথ্যানুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের ২০ দশমিক ৪৮৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৯৫৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫৭ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাখাইন রাজ্যের সিত্তে শহর থেকে প্রায় ১১৭ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং ইয়েনানগিয়াং শহর থেকে আনুমানিক ৯৫ কিলোমিটার পশ্চিমে। এই অবস্থানের কারণে মিয়ানমারের পাশাপাশি পার্শ্ববর্তী বাংলাদেশেও কম্পন অনুভূত হয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের কয়েকটি জেলা কেঁপে ওঠে। বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজারে কম্পন অনুভূতের খবর পাওয়া গেছে। অনেক এলাকায় মানুষজন আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

তবে ভূমিকম্পের পরপরই পাওয়া তথ্যে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, মিয়ানমার ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে মাঝেমধ্যেই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প ঘটে থাকে। এসব ভূমিকম্পের প্রভাব পার্শ্ববর্তী দেশগুলোতে অনুভূত হওয়াও স্বাভাবিক। তারা সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশও ভূমিকম্পঝুঁকিপূর্ণ অঞ্চলের কাছাকাছি অবস্থান করায় বড় মাত্রার ভূমিকম্পে কম্পন অনুভূত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে থাকেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতক সিমেন্ট কারখানার উৎপাদন পুনরায় চালু হবে দ্রুত: শিল্প উপ

ছাতক সিমেন্ট কারখানার উৎপাদন পুনরায় চালু হবে দ্রুত: শিল্প উপ