আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটের মাঠে সশস্ত্র বাহিনী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটের মাঠে সশস্ত্র বাহিনী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটের মাঠে সশস্ত্র বাহিনী ছবির ক্যাপশন:
ad728

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন জেলায় পৌঁছেছেন। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ তথ্য জানান সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল আলী হাইদার সিদ্দিকী। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

ব্রিগেডিয়ার জেনারেল আলী হাইদার সিদ্দিকী বলেন, নির্বাচন উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা মোতায়েন হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী এখন পর্যন্ত ৭ হাজার ৭৩১টি অস্ত্র উদ্ধার করেছে বলেও তিনি জানান।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের যেকোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বড় সমস্যা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

তার ভাষ্য অনুযায়ী, তফসিল ঘোষণার পর বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের নির্বাচনের তুলনায় অনেক ভালো রয়েছে এবং আসন্ন নির্বাচন হবে গ্রহণযোগ্য ও উৎসবমুখর।

বৈঠকে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্তের কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বাহিনীটির কাঠামো ও কার্যক্রম পর্যালোচনার পর নতুন নাম নির্ধারণ করা হয়েছে। র‍্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। শিগগিরই এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হবে এবং নতুন পোশাক প্রস্তুতের কাজও চলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভুয়া খবর ছড়ালেও নির্বাচন পেছাবে না: ইউনূস

ভুয়া খবর ছড়ালেও নির্বাচন পেছাবে না: ইউনূস