গণতন্ত্র ও শান্তি রক্ষায় সৎ নেতৃত্ব বেছে নেওয়ার তাগিদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গণতন্ত্র ও শান্তি রক্ষায় সৎ নেতৃত্ব বেছে নেওয়ার তাগিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
গণতন্ত্র ও শান্তি রক্ষায় সৎ নেতৃত্ব বেছে নেওয়ার তাগিদ ছবির ক্যাপশন:
ad728

সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমন নেতৃত্ব নির্বাচন করতে হবে, যারা দল, মত ও ধর্ম নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সক্ষম হবেন। তিনি বলেন, সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন জনগণের ওপর।

বুধবার সিলেট শিল্পকলা একাডেমির মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের উদ্যোগে আয়োজিত ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ও নির্বাচন: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক আঞ্চলিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হলে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় বিভাজনমূলক রাজনীতি বা বিদ্বেষমূলক বক্তব্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা দেশের সামগ্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সহনশীলতার চর্চা বাড়াতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্কের সমন্বয়কারী নুরুল হক আফিন্দী। সিলেট পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্কের সমন্বয়কারী জালাল উদ্দিন রুমী ও এমআইপিএস প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর আকলিমা চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সরূপ বড়ুয়া, সিনিয়র রেভারেন্ড ফিলিপ বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) মনোজ বিকাশ দেবরায়, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, সিলেট জেলা সুজনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষাবিদ রবীন্দ্রনাথ চৌধুরী এবং বাংলাদেশ বেতারের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক।

সংলাপে ‘ধর্ম, সম্প্রীতি ও গণতন্ত্র: শান্তির জন্য পরস্পর সংযুক্ত’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শাহ মো. আতিকুল হক। প্রবন্ধের ওপর আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আনুন নাইম ও প্রফেসর ইকবাল আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়, যা আন্তঃধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে। স্বাগত বক্তব্য দেন এমআইপিএস প্রকল্পের আঞ্চলিক কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা এবং প্রকল্প সম্পর্কে উপস্থাপন করেন ড. নাজমুন নাহার নূর লুবনা।

সংলাপে ধর্মীয়, সামাজিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিয়ে শান্তিপূর্ণ নির্বাচন, সহনশীলতা এবং গণতন্ত্র সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচকরা বলেন, ভোটের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটলেই একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
তারেক রহমান ও জাইমা রহমানের ভোটার তালিকাভুক্তির চূড়ান্ত সিদ্

তারেক রহমান ও জাইমা রহমানের ভোটার তালিকাভুক্তির চূড়ান্ত সিদ্