ফোন নম্বর হ্যাকড হওয়ার তথ্য দিলেন জ্বালানি উপদেষ্টা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফোন নম্বর হ্যাকড হওয়ার তথ্য দিলেন জ্বালানি উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
ফোন নম্বর হ্যাকড হওয়ার তথ্য দিলেন জ্বালানি উপদেষ্টা ছবির ক্যাপশন:
ad728

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ফোন নম্বর হ্যাকড হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সতর্কবার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে উপদেষ্টা লেখেন, ‘আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোনো অর্থ সাহায্য চাইছি না। এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন। ধন্যবাদ।’

উপদেষ্টার এই সতর্কবার্তার পর সংশ্লিষ্ট মহলে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তার পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা চাওয়া হলে সেটিকে ভুয়া হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, মুহাম্মদ ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাসন শেষে প্রথম আন্তর্জাতিক সাক্ষাৎকারে তারেক রহমান

নির্বাসন শেষে প্রথম আন্তর্জাতিক সাক্ষাৎকারে তারেক রহমান