স্বামীদের জয়ের লক্ষ্যে ভোটের মাঠে সক্রিয় প্রার্থীদের স্ত্রীরা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্বামীদের জয়ের লক্ষ্যে ভোটের মাঠে সক্রিয় প্রার্থীদের স্ত্রীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
স্বামীদের জয়ের লক্ষ্যে ভোটের মাঠে সক্রিয় প্রার্থীদের স্ত্রীরা ছবির ক্যাপশন:
ad728

লক্ষ্মীপুর সদর আসনে ভোটের মাঠে স্বামীদের জয় নিশ্চিত করতে সরাসরি প্রচারণায় নেমেছেন বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীদের স্ত্রীরা। দিন-রাত ব্যস্ত সময় পার করছেন তারা—ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা, উঠান বৈঠক এবং ঘরোয়া মতবিনিময়ের মাধ্যমে নারী ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও জামায়াত প্রার্থীদের স্ত্রীর নেতৃত্বে দলবদ্ধভাবে নারী কর্মীরা পৃথকভাবে প্রচারণা চালাচ্ছেন। এসব প্রচারণায় নারীদের সরাসরি সংলাপের মাধ্যমে দলের প্রতিশ্রুতি ও প্রার্থীদের পরিকল্পনা তুলে ধরা হচ্ছে।

ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষে প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন তার সহধর্মিণী পারভিন চৌধুরী। স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নারী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন। পারভিন চৌধুরী বলেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সব সময় মানুষের পাশে ছিলেন। বিএনপি সরকার গঠন করলে নারীদের নিরাপত্তা, সম্মান ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. রেজাউল করিমের পক্ষে মাঠে সক্রিয় রয়েছেন তার স্ত্রী ফাতেমা আক্তার হ্যাপি। লিফলেট হাতে নিয়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং জামায়াতের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরছেন। প্রচারণাকালে বাড়ির ভেতরে নারী কর্মীরা ভোটারদের সঙ্গে কথা বলছেন, আর বাইরে অবস্থান করছেন দলের পুরুষ নেতাকর্মীরা।

ফাতেমা আক্তার হ্যাপি বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে নারীদের কাজের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি জানান, ভোটারদের কাছ থেকে তারা আন্তরিক সাড়া পাচ্ছেন।

প্রার্থীদের স্ত্রীদের সরাসরি প্রচারণায় অংশ নিতে দেখে অনেক ভোটার উচ্ছ্বাস প্রকাশ করছেন। কেউ ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, আবার কেউ আপ্যায়নের মাধ্যমে তাদের স্বাগত জানাচ্ছেন। এই পারিবারিক সংযোগ নির্বাচনী প্রচারণায় এলাকায় একটি ভিন্ন মাত্রা যোগ করেছে।

তবে সব আলোচনা ও প্রচারণার পর কারা বিজয়ী হন, তার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষে।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ আসনে নারী ভোটারদের গুরুত্ব দিন দিন বাড়ছে। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪৪ হাজার ৪৭২ জন, যার মধ্যে নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৭৫৮ জন—মোট ভোটারের প্রায় অর্ধেক। ফলে নারী ভোটারদের সমর্থন পেতে প্রার্থীরা বিশেষ গুরুত্ব দিচ্ছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারত–বাংলাদেশ টানাপোড়েনে ক্রিকেট এখন কূটনৈতিক চাপের হাতিয়ার

ভারত–বাংলাদেশ টানাপোড়েনে ক্রিকেট এখন কূটনৈতিক চাপের হাতিয়ার