দেশটাকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত: মির্জা ফখরুল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দেশটাকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত: মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
দেশটাকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত: মির্জা ফখরুল ছবির ক্যাপশন:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না। তার অভিযোগ, দলটি দেশটিকে আফগানিস্তানের মতো রাষ্ট্রে পরিণত করতে চায়।

সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনে জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী নারীদের কাজ করতে দিতে চায় না এবং তাদের ঘরে বন্দি রাখার মানসিকতা পোষণ করে। তিনি জামায়াত আমিরের সাম্প্রতিক একটি ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের প্রসঙ্গ টেনে বলেন, যদি সত্যিই নারীবিদ্বেষী কোনো মন্তব্য করে থাকেন, তাহলে সেটি অন্যায়।

ধানের শীষ প্রতীকের এই প্রার্থী বলেন, দেশে বর্তমানে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের একটি বাস্তব সুযোগ তৈরি হয়েছে। বিএনপি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে চায় এবং সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের ভবিষ্যৎ এখন জনগণের হাতে। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ভুল করা উচিত হবে না।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শিবচরে বিএনপির উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্য উপস্থি

শিবচরে বিএনপির উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্য উপস্থি