সরকারি বাসা হস্তান্তরের নথি প্রকাশ করলেন আসিফ মাহমুদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সরকারি বাসা হস্তান্তরের নথি প্রকাশ করলেন আসিফ মাহমুদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
সরকারি বাসা হস্তান্তরের নথি প্রকাশ করলেন আসিফ মাহমুদ ছবির ক্যাপশন:
ad728

সরকারি বাসা নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত ‘দুই মাস আগে পদত্যাগ করেও সরকারি বাসায় আসিফ ও মাহফুজ’ শিরোনামের সংবাদকে তিনি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

আসিফ মাহমুদ বলেন, পদত্যাগের পরও তিনি সরকারি বাসায় বসবাস করছেন—এমন তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষ্য অনুযায়ী, তিনি ২০২৫ সালের ১০ ডিসেম্বর দায়িত্ব থেকে পদত্যাগ করেন এবং একই মাসের ৩১ ডিসেম্বর হেয়ার রোডে অবস্থিত সরকারি বাসভবন ‘নিলয়–৬’ আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি একটি ভাড়া বাসায় বসবাস করছেন এবং সেখান থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করছেন।

প্রকাশিত প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের বরাতে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তার সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, আবাসন বরাদ্দ নীতিমালা অনুযায়ী দায়িত্ব ত্যাগ বা অবসরের পর সর্বোচ্চ দুই মাস পর্যন্ত সরকারি বাসায় থাকার সুযোগ থাকলেও তিনি সেই সময়সীমা শেষ হওয়ার আগেই বাসা ছেড়ে দেন। তার দাবি অনুযায়ী, পদত্যাগের মাত্র ২১ দিনের মধ্যেই তিনি বাসাটি হস্তান্তর করেছেন।

তিনি আরও জানান, দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মচারীরা বিষয়টি অবগত আছেন যে তিনি এক মাসেরও বেশি সময় ধরে ওই বাসায় বসবাস করছেন না। উপ–সহকারী প্রকৌশলী খন্দকার মমিনুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে বাসাটি বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নিজের বক্তব্যের স্বচ্ছতা নিশ্চিত করতে বাসা হস্তান্তরসংক্রান্ত নথির কপিও জনসম্মুখে প্রকাশ করেছেন আসিফ মাহমুদ।

উল্লেখ্য, তিনি ২০২৪ সালের ৯ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তামাকজনিত রোগে বছরে প্রাণ হারাচ্ছে ১ লাখ ৬১ হাজার মানুষ

তামাকজনিত রোগে বছরে প্রাণ হারাচ্ছে ১ লাখ ৬১ হাজার মানুষ