ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার ছবির ক্যাপশন:
ad728

বিএনপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোটের আগে যাঁরা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করা নারীদের কাপড় খুলে নেওয়ার হুমকি দিতে পারে, তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষের মর্যাদাও ক্ষুণ্ন করতে পারে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির এক নেতার বক্তব্য ছড়িয়ে পড়েছে, যেখানে দাঁড়িপাল্লার পক্ষে কোনো নারী ভোট চাইলে তার কাপড় খুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, ভোটের আগেই যদি এমন ভাষা ও মানসিকতা প্রকাশ পায়, তাহলে ক্ষমতায় গেলে তারা কী করতে পারে—সেটা ভেবে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, যারা আল্লাহকে ভয় করে, তারা মাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তার ভাষায়, মায়ের গায়ে হাত তোলার সাহস কেউ করলে সেই অন্যায়ের জবাব দেওয়া হবে এবং এমন ঘটনা আর ঘটতে দেওয়া হবে না।

এর আগে একই দিন বেলা ১১টায় ফরিদগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর নির্বাচনী জনসভায় বক্তব্য দেন গোলাম পরওয়ার। সেখানে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ প্রকৃত পরিবর্তন দেখেনি। এ সময়ে তিনটি দল পালাক্রমে ক্ষমতায় এলেও উন্নয়নের পরিবর্তে দুর্নীতি ও দলীয়করণ করেছে।

তিনি বলেন, স্বাধীনতার পর অনেক দেশ দ্রুত উন্নতি করলেও বাংলাদেশ সেই গতিতে এগোতে পারেনি। এর কারণ হিসেবে তিনি বিচারব্যবস্থায় হস্তক্ষেপ, সর্বক্ষেত্রে দলীয়করণ এবং সিন্ডিকেটের মাধ্যমে অর্থনীতি ধ্বংসের অভিযোগ করেন। তার মতে, এসব কারণে রাজনৈতিক দলগুলো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গোলাম পরওয়ার আরও বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগে হত্যা, নির্যাতন ও নিপীড়নের সঙ্গে জড়িত, তাদের এখনই প্রতিহত করতে হবে। তিনি বলেন, পরিবর্তনের জন্য ইতোমধ্যে অনেক মানুষ—শিশু থেকে বৃদ্ধ—জীবন দিয়েছেন, আর রক্ত নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মো. মাজহারুল ইসলাম এবং চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম খলিল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের ২ সদ

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের ২ সদ