ব্যবসা বা ঘর নির্মাণে চাঁদা দিতে হবে না: হাজি মুজিব The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ব্যবসা বা ঘর নির্মাণে চাঁদা দিতে হবে না: হাজি মুজিব

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
ব্যবসা বা ঘর নির্মাণে চাঁদা দিতে হবে না: হাজি মুজিব ছবির ক্যাপশন:
ad728

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) টানা গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর পর থেকে প্রতিদিনই তিনি নগর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা, আলোচনা সভা ও সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিচ্ছেন।

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নিজের পরিকল্পনা তুলে ধরছেন ধানের শীষের এই প্রার্থী।

এ বিষয়ে মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় এবং উন্নয়ন প্রত্যাশা করে। তার ভাষায়, তারা আর পেছনে ফিরে যেতে চান না এবং মৌলভীবাজার-৪ আসনকে একটি উন্নত ও সমৃদ্ধ এলাকায় রূপান্তর করতে চান।

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মাবলম্বী মানুষকে নিয়ে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা হবে। কোনো সংখ্যালঘুর ওপর নিপীড়ন চলবে না, কোনো মেহনতি মানুষের ওপর জুলুম করা হবে না। তিনি দৃঢ়ভাবে বলেন, ব্যবসা বা ঘর নির্মাণের জন্য কাউকে কোনো ধরনের চাঁদা দিতে হবে না।

পর্যটন উন্নয়ন প্রসঙ্গে হাজি মুজিব বলেন, পর্যটন খাতে যেসব প্রয়োজনীয় উন্নয়ন করা দরকার ছিল, তা বিগত সরকার করতে পারেনি। নির্বাচিত হলে তিনি পর্যটন খাতে কার্যকর উদ্যোগ নেবেন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবেন বলে জানান। পাশাপাশি চা-বাগানের শ্রমিক, খাসিয়া জনগোষ্ঠীসহ সব নৃ-গোষ্ঠীর কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণে ঢাকায় শোকসভা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণে ঢাকায় শোকসভা