তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থান ধরে রাখল বাংলাদেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থান ধরে রাখল বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থান ধরে রাখল বাংলাদেশ ছবির ক্যাপশন:

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। শিল্প খাতের নানা চ্যালেঞ্জের মধ্যেও ২০২৫ সালে দেশের তৈরি পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলার

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম একই সময়ে ৩৭ দশমিক ৫১ বিলিয়ন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে। ফলে দুই দেশের মধ্যে ব্যবধান প্রায় ২ বিলিয়ন ডলার। তবে প্রবৃদ্ধির দিক থেকে ভিয়েতনাম এগিয়ে রয়েছে। বাংলাদেশে যেখানে বছরে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ০.৮৯ শতাংশ, সেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি ১০.৫৩ শতাংশ

ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অংশীদারত্ব বর্তমানে ৬.৭৬ শতাংশ। অন্যদিকে ভিয়েতনামের বাজার অংশীদারত্ব ৬.৫৩ শতাংশ, যা বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষস্থান ধরে রাখলেও চীনের রপ্তানি আগের বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালে দেশটি ১৫৭.১১ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় ৪.৯২ শতাংশ কম। ফলে বৈশ্বিক পোশাক বাজারে চীনের অংশীদারত্ব কমে ২৭.৩৫ শতাংশে নেমে এসেছে।

বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, চীনের বৈশ্বিক বাজারের অংশ এতটাই বড় যে অন্য দেশগুলো সেই অনুপাতে রপ্তানি বাড়াতে পারেনি। তার ভাষ্য অনুযায়ী, এ কারণেই বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে, যদিও প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে রপ্তানির ব্যবধান এখনও অনেক বড়। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ভিয়েতনামও বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করছে।

ডব্লিউটিওর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ দ্বিতীয় অবস্থান ধরে রাখলেও রপ্তানি প্রবৃদ্ধির ধীরগতি ভবিষ্যতের প্রতিযোগিতায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
এনসিপিকে নিয়ে ভাইরাল বক্তব্যের ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আ

এনসিপিকে নিয়ে ভাইরাল বক্তব্যের ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আ