সাতক্ষীরায় গৃহবধূর ঘরে জামায়াতকর্মী আটক, আদালতে প্রেরণ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাতক্ষীরায় গৃহবধূর ঘরে জামায়াতকর্মী আটক, আদালতে প্রেরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
সাতক্ষীরায় গৃহবধূর ঘরে জামায়াতকর্মী আটক, আদালতে প্রেরণ ছবির ক্যাপশন:

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগে শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং মামলা দায়েরের পর আদালতে পাঠায়। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে দেবহাটা থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউনশ্রীপুর গ্রামে ঘটনাটি ঘটে। আটক শরিফুল ইসলাম পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

স্থানীয়দের দাবি, শরিফুল ইসলামের সঙ্গে ওই গৃহবধূর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। সোমবার রাতে তিনি গৃহবধূর বাড়িতে প্রবেশ করলে বিষয়টি টের পেয়ে এলাকাবাসী বাড়িটি ঘিরে ফেলে। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন তারা। এরপর দুজনকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শরিফুল ইসলামকে হেফাজতে নেয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান জানান, রাত পর্যন্ত এলাকাবাসী দুজনকে আটকে রেখেছিল। তিনি বলেন, শরিফুল ইসলাম স্থানীয়ভাবে জামায়াতের সক্রিয় কর্মী এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করতেন।

এ বিষয়ে দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, শরিফুল ইসলাম তাদের সংগঠনের সক্রিয় কর্মী। ঘটনার বিষয়ে প্রথমে তিনি অবগত ছিলেন না। পরে লোকমুখে বিষয়টি জানতে পেরেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয়ভাবে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক ব্যক্তিকে আটকে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পাকিস্তান ও লেবাননের সেনাপ্রধানের বৈঠক

পাকিস্তান ও লেবাননের সেনাপ্রধানের বৈঠক