কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা ছবির ক্যাপশন:

কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে চলতে হবে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় কুমারখালী জেলা পরিষদ ডাকবাংলোতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই অঞ্চলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন হলে তা সহ্য করা হবে না এবং সহযোগিতা না পেলে প্রশাসনের বিরুদ্ধে রিপোর্ট করা হবে। তার মতে, প্রশাসনকে জনগণের স্বার্থে কাজ করতে হবে এবং কোনো পক্ষপাতমূলক অবস্থান গ্রহণ করা উচিত নয়।

এমপি ফরিদা ইয়াসমিন আরও বলেন, কুমারখালী-খোকসায় দায়িত্ব পালন করতে হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে চলতে হবে, অন্যথায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সভায় তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, কোনো বিভেদ সৃষ্টি না করে সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেওয়া নেতাদের মধ্যে উপজেলা ও জেলা পর্যায়ের বিএনপি নেতারাও ছিলেন।

এ বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটকেন্দ্রে জামায়াত-বিএনপির সংঘর্ষ

ভোটকেন্দ্রে জামায়াত-বিএনপির সংঘর্ষ