মাত্র ১০ মিনিটে ফুট ডিটক্স, দূরে থাকবে পায়ের ফাঙ্গাল সংক্রমণ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাত্র ১০ মিনিটে ফুট ডিটক্স, দূরে থাকবে পায়ের ফাঙ্গাল সংক্রমণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
মাত্র ১০ মিনিটে ফুট ডিটক্স, দূরে থাকবে পায়ের ফাঙ্গাল সংক্রমণ ছবির ক্যাপশন:

বর্ষাকালে বৃষ্টি, কাদা ও জলাবদ্ধতার কারণে পায়ের ত্বকে আর্দ্রতা দীর্ঘ সময় ধরে থাকে। ফলে ফাঙ্গাল সংক্রমণ, দুর্গন্ধ, চুলকানি, ত্বক রুক্ষ হয়ে যাওয়া এবং ‘অ্যাথলিটস ফুট’-এর মতো সমস্যার ঝুঁকি বেড়ে যায়। তবে প্রতিদিন মাত্র ১০ মিনিট সময় ব্যয় করেই ঘরে বসে সহজ কিছু নিয়ম অনুসরণ করলে পা রাখা সম্ভব পরিষ্কার, সতেজ ও সংক্রমণমুক্ত।

বাইরে থেকে বাসায় ফিরেই প্রথমে পরিষ্কার পানিতে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে পা ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতে কাদা, ধুলাবালি ও জীবাণু দূর হবে। এরপর একটি গামলা বা টাবে গোড়ালি পর্যন্ত ডুববে এমন হালকা গরম পানি নিন। অতিরিক্ত গরম পানি ব্যবহার না করাই ভালো, কারণ এটি ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করতে পারে।

পানিতে দুই চামচ এপসম সল্ট এবং তিন থেকে চার ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এপসম সল্ট পায়ের পেশির ক্লান্তি ও ফোলাভাব কমাতে সাহায্য করে। অন্যদিকে টি ট্রি অয়েলের প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দুর্গন্ধ এবং ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে।

এই মিশ্রণে প্রায় ১০ মিনিট পা ডুবিয়ে রাখুন। এরপর পিউমিক স্টোন দিয়ে গোড়ালি আলতোভাবে ঘষে মৃত কোষ পরিষ্কার করুন। এতে পায়ের ত্বক আরও মসৃণ ও কোমল হবে।

সবশেষে পরিষ্কার তোয়ালে দিয়ে পা ভালোভাবে মুছে ফেলুন। বিশেষ করে আঙুলের ফাঁক সম্পূর্ণ শুকনো রাখা অত্যন্ত জরুরি, কারণ সেখানে আর্দ্রতা জমে থাকলে ফাঙ্গাল সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এরপর ফুট লোশন বা অ্যালোভেরা জেল ব্যবহার করে হালকা ম্যাসাজ করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং পা থাকবে নরম, সতেজ ও স্বাস্থ্যকর।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
savar-ashulia-14-arrested-alleged-sabotage-plan

savar-ashulia-14-arrested-alleged-sabotage-plan