যুক্তরাজ্যে সাইবার হামলায় ১ লাখ পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যুক্তরাজ্যে সাইবার হামলায় ১ লাখ পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
যুক্তরাজ্যে সাইবার হামলায় ১ লাখ পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস ছবির ক্যাপশন:

যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ডেটাবেজে ভয়াবহ সাইবার হামলার ঘটনায় প্রায় ১ লাখ পুলিশ কর্মকর্তার নাম ও যোগাযোগসংক্রান্ত গোপন তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। এ ঘটনায় দেশটির নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হ্যাকাররা ‘পুলিশ ন্যাশনাল লিগ্যাল ডেটাবেজ’–এ অনুপ্রবেশ করে এই তথ্য হাতিয়ে নেয়। যুক্তরাজ্যের বিভিন্ন পুলিশ বাহিনী দৈনন্দিন প্রশাসনিক ও আইনি কার্যক্রমে এই অনলাইন ডেটাবেজ ব্যবহার করে থাকে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ‘এক্সফিলস্কোয়াড’ (ExfilSquad) নামের একটি সাইবার অপরাধী গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত। তদন্তকারীরা মনে করছেন, পশ্চিমা দেশগুলোর সরকারি ও কৌশলগত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সাম্প্রতিক ধারাবাহিক সাইবার হামলার অংশ হিসেবেই এই ঘটনা ঘটেছে।

এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (CPS)–এর ডেটাবেজও সাইবার হামলার শিকার হয়েছিল। এছাড়া গত সপ্তাহে দেশটির শিক্ষা বিভাগ থেকে পাঁচ লাখের বেশি নথি ও তথ্য ফাঁস হওয়ার ঘটনাও সামনে আসে।

তালিকাভুক্ত এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন সংগঠিত অপরাধী চক্রের বিরুদ্ধে কাজ করেছেন এবং বহু শীর্ষ অপরাধীকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করেছেন। তার ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে আসায় তিনি ও তার সহকর্মীরা এখন গুরুতর নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছেন।

এদিকে হ্যাকার গোষ্ঠীটি অনলাইনে দাবি করেছে, ডার্ক ওয়েবে একবার তথ্য প্রকাশিত হলে তা স্থায়ীভাবে মুছে ফেলা প্রায় অসম্ভব। তারা মুক্তিপণ পরিশোধের হুমকিও দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় ১ লাখ ৪৫ হাজার পূর্ণকালীন পুলিশ কর্মকর্তা কর্মরত রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশঙ্কা, ক্ষতিগ্রস্ত কর্মকর্তার সংখ্যা আরও বাড়তে পারে। ইতোমধ্যে ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে এবং সাইবার নিরাপত্তা জোরদারে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সাভারে ভবঘুরে ছদ্মবেশে সিরিয়াল কিলার, আসল পরিচয় সবুজ শেখ

সাভারে ভবঘুরে ছদ্মবেশে সিরিয়াল কিলার, আসল পরিচয় সবুজ শেখ