স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক ছবির ক্যাপশন:

স্পেনের উত্তর আফ্রিকান স্বায়ত্তশাসিত অঞ্চল সিউটায় ব্যাপক অনুপ্রবেশের পর সেখানে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। কয়েক দিনের মধ্যে প্রায় ৫০ হাজার মরক্কোর নাগরিক সিউটায় প্রবেশের চেষ্টা করেন। তাদের মধ্যে অনেকে সীমান্ত অতিক্রম করতে সক্ষম হলেও স্পেনের মূল ভূখণ্ডে যেতে না পারায় পার্ক, ফুটপাত ও খোলা জায়গায় আশ্রয়হীন অবস্থায় দিন-রাত কাটাচ্ছেন।

৪৪ বছর বয়সী মরক্কোর নাগরিক ইউসুফ এল আব্বাস জানান, ২০১৯ সালে স্পেনে চাকরি হারানোর পর তাকে মরক্কোয় ফেরত পাঠানো হয়েছিল। সম্প্রতি সীমান্তে নিরাপত্তা শিথিল থাকার খবর পেয়ে তিনি ফনিদেকে যান এবং মাত্র পাঁচ মিনিট সাঁতরে সিউটায় পৌঁছান। তবে পথে অন্তত চারটি মরদেহ পানিতে ভাসতে দেখেছেন বলে দাবি করেন তিনি।

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিউটায় প্রবেশের চেষ্টার সময় অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অনেকেই সমুদ্রে ডুবে অথবা সীমান্ত অতিক্রমের সময় দুর্ঘটনার শিকার হয়েছেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাকে দেশের ‘ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছেন। স্প্যানিশ সরকারের দাবি, মানবপাচারকারী চক্র আদালতের একটি সাম্প্রতিক রায়ের সুযোগ নিয়ে এই পরিস্থিতির সৃষ্টি করেছে। তবে কিছু বিশ্লেষকের মতে, পশ্চিম সাহারা ইস্যুতে স্পেনের অবস্থানের প্রতি অসন্তোষ থেকেই মরক্কো সীমান্তে শিথিলতা দেখিয়েছে।

অন্যদিকে মরক্কো সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, সীমান্তে মানুষের জটলা তৈরিতে অপরাধী চক্র ভূমিকা রেখেছে এবং সীমান্ত ব্যবস্থাপনায় স্পেনের সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত রয়েছে।

বর্তমানে সিউটায় অবস্থানরত অনেক অভিবাসী খাবার, আশ্রয় ও চিকিৎসাসেবার সংকটে রয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাদের জন্য পানি, খাবার, কম্বল ও পোশাক সরবরাহ করে মানবিক সহায়তা দিচ্ছেন।

১৭ বছর বয়সী মরক্কোর কিশোর সাঈদ জানান, আশ্রয়কেন্দ্রে জায়গা না পেয়ে তিনি আবার রাস্তায় ফিরে এসেছেন। তার আশা, স্প্যানিশ ভাষা শিখে ভবিষ্যতে নাপিত হিসেবে কাজ করবেন। তবে বৈধ কাগজপত্র না পেলে সেই স্বপ্ন বাস্তবায়ন অনিশ্চিত বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা সতর্ক করে বলেছেন, দীর্ঘায়িত এই সংকট সিউটায় সামাজিক বিভাজন বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো পরিস্থিতিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে বলেও তারা উদ্বেগ প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
‘দেশের সম্মান ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলে বিশ্বকাপ খেলব না’: ক্

‘দেশের সম্মান ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলে বিশ্বকাপ খেলব না’: ক্