পটিয়ায় আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পটিয়ায় আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

পটিয়ায় আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার ছবির ক্যাপশন:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুলিশের অভিযানে মনিরুল ইসলাম সুমন (৩০) নামে আর্জেন্টিনা সমর্থক এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়লিয়া ইউনিয়নের মৌলভীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ।

গ্রেফতার সুমন উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল হাশেমের ছেলে। তিনি কচুয়াই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, "বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।"

নিউজটি পোস্ট করেছেন : আকতারুজ্জামান ফাহিম, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম

কমেন্ট বক্স
হাদি হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় শিগগিরই প্রকাশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় শিগগিরই প্রকাশ: ডিএমপি