না ফেরার দেশে বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

না ফেরার দেশে বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
না ফেরার দেশে বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি ছবির ক্যাপশন:

ইতালিয়ান ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার এবং এসি মিলানের সর্বকালের কিংবদন্তিদের একজন ফ্রাঙ্কো বারেসি আর নেই। ৬৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে ইতালির ফুটবল অঙ্গনসহ বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বারেসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর গভীর শোক প্রকাশ করেছে এসি মিলান। ক্লাব এক বিবৃতিতে জানায়, বারেসির বিদায়ে শুধু একজন কিংবদন্তিকেই হারায়নি মিলান, বরং হারিয়েছে ক্লাবের ইতিহাস, ঐতিহ্য ও মূল্যবোধের অন্যতম প্রতীককে। একই সঙ্গে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ এবং বিশ্বের কোটি কোটি রোসোনেরি সমর্থক।

গত বছর ফুসফুসে একটি নডিউল ধরা পড়ার পর অস্ত্রোপচার করানো হয়েছিল বারেসির। চিকিৎসার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে জনসমক্ষে ফিরলেও শেষ পর্যন্ত দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াইয়ে হার মানেন। সম্প্রতি তিনি সান সিরো স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং ২০২৬ সালের মিলান-কোর্তিনা শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক মশাল বহনের দায়িত্বও পালন করেছিলেন।

ফ্রাঙ্কো বারেসি পুরো পেশাদার ক্যারিয়ার কাটিয়েছেন এসি মিলানের জার্সিতে। ক্লাবটির হয়ে ৭১৯টি ম্যাচ খেলেছেন তিনি এবং জিতেছেন ছয়টি সিরি আ শিরোপা ও তিনটি ইউরোপিয়ান কাপ (বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ)। তার অসাধারণ নেতৃত্ব ও রক্ষণভাগে দৃঢ় উপস্থিতি তাকে বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডারের মর্যাদা এনে দেয়।

ইতালির জাতীয় দলের হয়েও ৮১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বারেসি। ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে ইতালির বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। পরে জাতীয় দলের অধিনায়ক হিসেবে ১৯৯৪ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দলকে নেতৃত্ব দেন। যদিও সেই ম্যাচে টাইব্রেকারে ইতালির পরাজয় এবং তার অশ্রুসিক্ত মুখ ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে আছে।

১৯৯৭ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পরও এসি মিলানের সঙ্গে যুক্ত ছিলেন বারেসি। তার অবদানের স্বীকৃতিস্বরূপ ক্লাবটি কিংবদন্তি ৬ নম্বর জার্সি স্থায়ীভাবে অবসরে পাঠায়। খেলোয়াড়, অধিনায়ক এবং প্রশাসক—সব ভূমিকাতেই তিনি রেখে গেছেন অনন্য অবদান, যা ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বাণিজ্য স্থবিরতায় বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি হাজার কোটি

বাণিজ্য স্থবিরতায় বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি হাজার কোটি