ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের ছবির ক্যাপশন:

বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। একই ঘটনায় তাঁর ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৯ জুলাই) সকালে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা বগুড়ার শেরপুর উপজেলার মুন্সিপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা তাঁর শ্বশুরবাড়ি থেকে ছোট ভাই রাব্বী হাসানকে নিয়ে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সোহেল রানার মৃত্যু হয়। গুরুতর আহত রাব্বী হাসানকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত চলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম বন্দরে নতুন ডিজেলবাহী জাহাজ ভিড়েছে

চট্টগ্রাম বন্দরে নতুন ডিজেলবাহী জাহাজ ভিড়েছে