টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, অস্ত্র-ইয়াবাসহ ১৭ জন আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, অস্ত্র-ইয়াবাসহ ১৭ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, অস্ত্র-ইয়াবাসহ ১৭ জন আটক ছবির ক্যাপশন:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ক্যাম্প এলাকায় পরিচালিত যৌথ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড কার্তুজ এবং ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই অভিযানে অপহরণ মামলার এক আসামিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৭ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বাংলাদেশ কোস্টগার্ড, বিজিবি, র‍্যাব, আনসার, সিআইসি অফিস এবং উপজেলা প্রশাসনের প্রায় ২৩০ জন সদস্য অংশ নেন।

এপিবিএনের তথ্যমতে, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, অপহরণকারী, চাঁদাবাজ, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের উদ্দেশ্যে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের মাঠসংলগ্ন এলাকায় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন জিয়াউর রহমান নামে এক ব্যক্তি। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি ডাকাত সাদ্দাম গ্রুপের সক্রিয় সদস্য এবং একাধিক হত্যা মামলার আসামি। তাকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড কার্তুজ ও ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, জিয়াউর রহমানের বিরুদ্ধে অপহরণ, অপহরণ-পরবর্তী হত্যা এবং অপহরণ করে মুক্তিপণ দাবিসহ মোট পাঁচটি নিয়মিত মামলা রয়েছে।

এ ছাড়া অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন মাদক মামলার আসামি এবং অনলাইন জুয়া খেলার অভিযোগে আরও ১৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন। এছাড়া নয়জনকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে জনকল্যাণমূলক সশ্রম কাজে নিয়োজিত করার নির্দেশ দেওয়া হয়।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের স্কোর ৭-১

বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের স্কোর ৭-১