বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের স্কোর ৭-১ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের স্কোর ৭-১

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2026 ইং
বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের স্কোর ৭-১ ছবির ক্যাপশন:

ফুটবল বিশ্বে ‘৭-১’ সংখ্যাটি ব্রাজিল সমর্থকদের জন্য দীর্ঘদিন ধরে এক বেদনাদায়ক স্মৃতি বহন করে আসছে। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের পরাজয় এখনও সেলেসাও সমর্থকদের মনে দাগ কেটে আছে। তবে ২০২৬ বিশ্বকাপে একই সংখ্যা এবার ব্রাজিলের জন্য নিয়ে এসেছে স্বস্তি, আত্মবিশ্বাস এবং নতুন স্বপ্নের বার্তা।

বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচ শেষে ব্রাজিল করেছে মোট ৭ গোল এবং হজম করেছে মাত্র ১টি। দুর্দান্ত এই পারফরম্যান্সে কার্লো আনচেলত্তির দল ৭ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব তথা শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে ব্রাজিল। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচটিতে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র এবং আরেকটি গোল করেন মাথেউস কুনিয়া। এর আগে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে ব্রাজিল সর্বশেষ ২০০৬ সালে গ্রুপ পর্ব শেষ করেছিল ৭ গোল করে এবং মাত্র ১ গোল হজম করে। সেবারও তারা দাপটের সঙ্গে নকআউট পর্বে উঠেছিল। ফলে এবারের পারফরম্যান্স ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

এই সাফল্যের অন্যতম নায়ক ভিনিসিয়ুস জুনিয়র। মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড—তিন ম্যাচেই গোল করে তিনি ২০০২ সালের পর প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন।

আরও চমকপ্রদ তথ্য হলো, এর আগে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন জর্জিনহো (১৯৭০), রোমারিও (১৯৯৪), রোনালদো ও রিভালদো (২০০২)। প্রতিবারই শেষ পর্যন্ত বিশ্বকাপ শিরোপা জিতেছিল ব্রাজিল। এবার সেই বিশেষ তালিকায় যুক্ত হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

গ্রুপে সমান ৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে রানার্সআপ হয়েছে মরক্কো। অন্যদিকে স্কটল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দল হিসেবে পরবর্তী পর্বে ওঠার আশা ধরে রেখেছে। আর হাইতি তিন ম্যাচেই হেরে কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্র–ভারত–পাকিস্তানসহ ৩০ দেশের প্রতিনিধি জামায়াত সাম

যুক্তরাষ্ট্র–ভারত–পাকিস্তানসহ ৩০ দেশের প্রতিনিধি জামায়াত সাম