ডাব পাড়তে গিয়ে পুকুরে পড়ে কিশোরের মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ডাব পাড়তে গিয়ে পুকুরে পড়ে কিশোরের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
ডাব পাড়তে গিয়ে পুকুরে পড়ে কিশোরের মৃত্যু ছবির ক্যাপশন:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ডাব পাড়তে গিয়ে পরিত্যক্ত পুকুরে পড়ে নিখোঁজ হওয়া রিয়ান মোল্লা (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) ভোররাত ৩টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিয়ান কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে। ঘটনার পর পুলিশ তার দুই সঙ্গী আরিফ মিয়া (২০) ও মুরছালিন শেখকে (১৬) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গত রবিবার (১৯ জুলাই) রিয়ান তার দুই সঙ্গীকে নিয়ে স্থানীয় আওলাদ মোল্লার বাগানে ডাব পাড়তে যায়। এ সময় রিয়ান গাছে উঠে ডাব পাড়ার সময় ভারসাম্য হারিয়ে নিচের পরিত্যক্ত পুকুরে পড়ে যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রিয়ানের দুই সঙ্গী পুকুরে নেমে তাকে খোঁজার চেষ্টা করলেও উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে তারা ঘটনাটি কাউকে না জানিয়ে বাড়ি ফিরে যায়। এদিকে রিয়ান দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাব পাড়তে যাওয়া এবং রিয়ানের পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে তল্লাশি চালিয়ে মঙ্গলবার ভোরে রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে ঘটনার বিষয়ে আরও তদন্ত শুরু করা হয়েছে।

ওসি আবদুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষ হওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদে ফিরছেন বালাম, প্রকাশ্যে ‘মাওলা’ মিউজিক্যাল ফিল্মের ট্রেল

ঈদে ফিরছেন বালাম, প্রকাশ্যে ‘মাওলা’ মিউজিক্যাল ফিল্মের ট্রেল