মৃত্যুর আগে হৃদয়বিদারক স্ট্যাটাস, কনস্টেবল সাইদুলের করুণ বার্তায় শোকের ছায়া The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মৃত্যুর আগে হৃদয়বিদারক স্ট্যাটাস, কনস্টেবল সাইদুলের করুণ বার্তায় শোকের ছায়া

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
মৃত্যুর আগে হৃদয়বিদারক স্ট্যাটাস, কনস্টেবল সাইদুলের করুণ বার্তায় শোকের ছায়া ছবির ক্যাপশন:

রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল সাইদুল ইসলামের মৃত্যুর পর তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক আবেগঘন পোস্ট ও একটি ভিডিও নতুন করে আলোচনায় এসেছে। পোস্টগুলোতে ব্যক্তিগত সম্পর্ক, মানসিক কষ্ট ও হতাশার নানা অনুভূতির প্রকাশ পাওয়া যায়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম (২১) ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের বাসিন্দা। তিনি চলতি বছরের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং ডেমরা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

মৃত্যুর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একাধিক পোস্টে তিনি ব্যক্তিগত সম্পর্কের ভাঙন, মানসিক যন্ত্রণা ও হতাশার কথা লিখেছিলেন। একটি পোস্টে তিনি লেখেন, “দিনে যুদ্ধ, রাতে পরাজয়; বাইরে আগুন, ভেতরে ছাই।” অন্য কয়েকটি পোস্টেও জীবনের প্রতি ক্লান্তি, বিচ্ছেদ এবং মানসিক কষ্টের ইঙ্গিত পাওয়া যায়।

মৃত্যুর আগে স্ত্রীকে উদ্দেশ্য করে একটি ভিডিওও প্রকাশ করেন তিনি। ভিডিওটির সঙ্গে দেওয়া দীর্ঘ ক্যাপশনে সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট, ব্যক্তিগত অনুভূতি এবং পরিবারের কাছে ক্ষমা চাওয়ার কথাও উল্লেখ করেন।

নিহতের বাবা মোহাম্মদ সাদেক জানান, তার ছেলে অনেক স্বপ্ন নিয়ে পুলিশে যোগ দিয়েছিলেন। হঠাৎ এমন ঘটনায় পরিবার গভীর শোকাহত। তিনি বলেন, কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তারা নিশ্চিতভাবে জানেন না। বিষয়টি তদন্তাধীন এবং সাইদুলের ব্যবহৃত মোবাইল ফোনসহ প্রয়োজনীয় আলামত পুলিশ জব্দ করেছে।

ডিএমপি কল্যাণ ট্রাস্টের এএসআই কামরুল জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্সে নেওয়া হয়। সেখানে সহকর্মীদের উপস্থিতিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে ডেমরা পুলিশ লাইন্সে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে ফেনীর নিজ গ্রামে আরেক দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ডেমরা থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে সাইদুলের ব্যবহৃত মোবাইল ফোনসহ অন্যান্য আলামত জব্দ করে ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, সাইদুল অত্যন্ত হাসিখুশি ও কর্মঠ স্বভাবের ছিলেন। তার ভেতরে এমন গভীর মানসিক কষ্ট চলছিল, তা কেউ বুঝতে পারেননি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে কিউবার প্রেসিডেন্ট; বাড়ছে দ্

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে কিউবার প্রেসিডেন্ট; বাড়ছে দ্