পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্ন নিয়ে সংসদে শিক্ষামন্ত্রী: ‘প্রশ্ন আমরা করিনি’ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্ন নিয়ে সংসদে শিক্ষামন্ত্রী: ‘প্রশ্ন আমরা করিনি’

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্ন নিয়ে সংসদে শিক্ষামন্ত্রী: ‘প্রশ্ন আমরা করিনি’ ছবির ক্যাপশন:

এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুল থাকার বিষয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আলোচিত প্রশ্নপত্র বর্তমান সরকারের সময়ে প্রণয়ন করা হয়নি; বরং এটি বিগত সরকারের সময়ের মডারেশন প্রক্রিয়ার অংশ ছিল।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে ব্যাখ্যা দেন শিক্ষামন্ত্রী।

স্পিকারের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, প্রশ্নপত্র প্রস্তুত ও মডারেশনের প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হয় এবং সাধারণত প্রায় দুই বছর আগে থেকে এ কার্যক্রম পরিচালিত হয়। তার ভাষ্য অনুযায়ী, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর নতুন করে ওই প্রশ্নপত্র তৈরি করেনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি জানেন যে প্রশ্ন মডারেট করতে হলে এই প্রক্রিয়া দুই বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো প্রশ্ন তৈরি করিনি। বিগত সরকারের যে মডারেটর ছিল তারাই এই প্রশ্ন করেছে।’

তিনি আরও জানান, বিষয়টি সামনে আসার পর শিক্ষা কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত নিয়েছে যে, এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর (ফুল ক্রেডিট) দেওয়া হবে, যাতে প্রশ্নের ত্রুটির কারণে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানি কমান্ডাররা ব্যারাক ত্যাগ, সেনারা বিপজ্জনক অবস্থায়

ইরানি কমান্ডাররা ব্যারাক ত্যাগ, সেনারা বিপজ্জনক অবস্থায়