ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৮০ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৮০

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৮০ ছবির ক্যাপশন:

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৮০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। বাকি দুজন খুলনা এবং সিলেট বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বাসিন্দা।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ১৬ হাজার ৬৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ১৫ হাজার ৩৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুইজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়। চলতি আগস্টের প্রথম তিন দিনেই পাঁচজনের মৃত্যুর তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন