স্পেনে ষাঁড় দৌড়ে আহত ৬০ জনের বেশি, উৎসবের শেষ দিনেও গুরুতর আহত ১০ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্পেনে ষাঁড় দৌড়ে আহত ৬০ জনের বেশি, উৎসবের শেষ দিনেও গুরুতর আহত ১০

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
স্পেনে ষাঁড় দৌড়ে আহত ৬০ জনের বেশি, উৎসবের শেষ দিনেও গুরুতর আহত ১০ ছবির ক্যাপশন:

স্পেনের পামপ্লোনা শহরে অনুষ্ঠিত বিশ্বখ্যাত সান ফারমিন (San Fermín) উৎসবের সমাপ্তি হয়েছে, তবে শেষ দিনের ঐতিহ্যবাহী ‘রানিং অব দ্য বুলস’ বা ষাঁড় দৌড়েও ঘটেছে একাধিক দুর্ঘটনা। মঙ্গলবারের দৌড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন ষাঁড়ের শিংয়ের আঘাতে গুরুতর আহত হলেও চিকিৎসকদের মতে, তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই জানিয়েছে, শেষ দিনের দৌড় শেষে আহতদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত দুজনের একজনের ঊরুতে এবং অন্যজনের বুকে ষাঁড়ের শিংয়ের আঘাত লাগে। এছাড়া অন্যান্য আহতরা মূলত মাথা, হাত ও পায়ে আঘাত পান।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, উৎসবের আগের দিনগুলোতে আহত হওয়া আরও কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সোমবারের দৌড়ে আহত ২৫ বছর বয়সী এক যুবক, শনিবার ষাঁড়ের গুঁতায় আহত ৩০ বছর বয়সী একজন, নিতম্ব ভাঙা ৬৩ বছর বয়সী একজন এবং শুক্রবার ফুসফুসে আঘাত পাওয়া ৬৫ বছর বয়সী আরেক ব্যক্তি।

অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ৮৭৫ মিটার দীর্ঘ দৌড়পথজুড়ে ১৭টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছিল। এর মধ্যে ৯টি মেডিকেল পোস্টে চিকিৎসক, নার্স ও জরুরি সেবাকর্মীরা দায়িত্ব পালন করেন এবং আটটি সহায়তা কেন্দ্রে প্রশিক্ষিত উদ্ধারকর্মীরা প্রস্তুত ছিলেন।

মঙ্গলবারের দৌড়ের মাধ্যমে ২০২৬ সালের সান ফারমিন উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এবারের পুরো উৎসবে ৬০ জনের বেশি মানুষ আহত হন, যার মধ্যে তিনজন ষাঁড়ের শিংয়ের আঘাতে গুরুতর আহত হন। যদিও অধিকাংশ আহতের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতি বছর ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত স্পেনের পামপ্লোনায় অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী সান ফারমিন উৎসব। তবে সবচেয়ে আকর্ষণীয় আয়োজন হলো ৭ থেকে ১৪ জুলাই প্রতিদিন সকালে অনুষ্ঠিত ‘রানিং অব দ্য বুলস’। শতাব্দীপ্রাচীন এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো সাহসী মানুষ অংশ নেন। তবে উৎসবটি যেমন রোমাঞ্চের জন্য বিখ্যাত, তেমনি প্রতিবছর দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকির কারণেও ব্যাপক আলোচনায় থাকে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের স্থায়ী বসবাসে নতুন নিয়ম, বসতে প

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের স্থায়ী বসবাসে নতুন নিয়ম, বসতে প