বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির ছবির ক্যাপশন:

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা, টানা অতিবর্ষণ ও জলাবদ্ধতার প্রেক্ষাপটে এইচএসসি ও সমমানের চলমান পরীক্ষা অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছে এনসিপির ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি।

সোমবার (১৩ জুলাই) সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক গণমাধ্যম বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রতিকূল আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও শিক্ষার্থীদের জীবনঝুঁকির মধ্যে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত উদ্বেগজনক। সংগঠনটি আজকের পরীক্ষা চালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে।

জাতীয় ছাত্রশক্তির দাবি, কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অনেক পরীক্ষা কেন্দ্র বন্যার পানিতে প্লাবিত হয়েছে অথবা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে অনেক পরীক্ষার্থীর পক্ষে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

বিবৃতিতে আরও বলা হয়, বন্যার কারণে অনেক শিক্ষার্থীর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, বই-খাতা নষ্ট হয়েছে এবং অনেক এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীদের মধ্যে সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে না এবং মেধা মূল্যায়নেও বৈষম্য তৈরি হতে পারে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে জাতীয় ছাত্রশক্তি দেশব্যাপী চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছে। সংগঠনটির মতে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সমতা নিশ্চিত করতে এটিই সবচেয়ে মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজায় ইসরায়েলি হামলার তাণ্ডব বেড়েই চলছে, পশ্চিম তীরেও সহিংসত

গাজায় ইসরায়েলি হামলার তাণ্ডব বেড়েই চলছে, পশ্চিম তীরেও সহিংসত