রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, মালিককে জরিমানা ও কারাদণ্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, মালিককে জরিমানা ও কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, মালিককে জরিমানা ও কারাদণ্ড ছবির ক্যাপশন:

নরসিংদীর রায়পুরা উপজেলায় অনুমোদন ও লাইসেন্স নবায়ন ছাড়াই পরিচালিত হওয়ায় সিরাজ খান আধুনিক ডায়াগনস্টিক সেন্টার সাময়িকভাবে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার তুলাতুলী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ল্যাব টেকনিশিয়ান ছাড়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা, রিএজেন্ট সংরক্ষণে অনিয়ম এবং চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি উল্লেখযোগ্য।

এসব অনিয়মের কারণে জনস্বার্থে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, আগামী ১৬ জুলাইয়ের মধ্যে লাইসেন্স নবায়নসহ সব ধরনের অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থ ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা