৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১ ছবির ক্যাপশন:

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলাফলে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে বিভিন্ন পদে সুপারিশ করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেলে পিএসসি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে। কমিশনের তথ্য অনুযায়ী, চূড়ান্তভাবে উত্তীর্ণদের মধ্যে ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

৪৭তম বিসিএসের কার্যক্রম শুরু হয় ২০২৪ সালের ২৮ নভেম্বর, যখন পিএসসি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরবর্তীতে ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৯ দিনের মাথায় ফল প্রকাশ করে নতুন রেকর্ড গড়ে পিএসসি। এরপর একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় চলতি বছরের ৭ এপ্রিল। ওই ফলাফলে সাময়িকভাবে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।

মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফলে ১ হাজার ৫২১ জনকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩২০ জন ক্যাডার পদে এবং ২০১ জন নন-ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮টি পদে নিয়োগের কথা ছিল। এর মধ্যে ক্যাডার পদ ছিল ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদ ২০১টি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আদালতে মামুনের অভিযোগ, ১২০ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ

আদালতে মামুনের অভিযোগ, ১২০ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ