সাবেক ধর্ম উপদেষ্টা খালিদ চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাবেক ধর্ম উপদেষ্টা খালিদ চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
সাবেক ধর্ম উপদেষ্টা খালিদ চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ ছবির ক্যাপশন:

অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বিদেশে চিকিৎসার জন্য সরকারি কোষাগার থেকে ৮১ লাখ ৯১ হাজার ৪৮৮ টাকা বিল নিয়েছেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ১৮ মাসের সময়ে বিদেশে চিকিৎসা বাবদ উপদেষ্টাদের মধ্যে এটিই সর্বোচ্চ ব্যয় বলে সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে।

তথ্য অনুযায়ী, হৃদরোগের চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে যান। আ ফ ম খালিদ হোসেনের দাবি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট তাকে জানিয়েছিল যে তার হার্টের সমস্যার প্রয়োজনীয় চিকিৎসা দেশে সম্ভব নয় এবং অপারেশনে ঝুঁকি রয়েছে। সে কারণে চিকিৎসকদের পরামর্শ ও সরকারের অনুমোদন নিয়ে তিনি থাইল্যান্ডে চিকিৎসা করান। প্রথম সফরে তার সঙ্গে একজন চিকিৎসক এবং পরবর্তী সফরে তার মেয়ে ও জামাতা ছিলেন বলেও তিনি জানান।

খালিদ হোসেন বলেন, দেশে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা থাকলে বিদেশে যাওয়ার প্রয়োজন হতো না। তার ভাষ্য, এটি কোনো প্রমোদ ভ্রমণ নয়; বরং চিকিৎসার প্রয়োজনেই বিদেশে যেতে হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে দীর্ঘদিনের সীমাবদ্ধতা রয়েছে এবং উন্নতমানের হাসপাতালের অভাবের কারণে অনেক রোগীকেই বিদেশমুখী হতে হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য সরকারি কোষাগার থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ লাখ ৩৮ হাজার ২২৯ টাকা নিয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এছাড়া সাবেক পররাষ্ট্র, সংস্কৃতি, বিদ্যুৎ, ভূমি, শিক্ষা ও খাদ্য উপদেষ্টারাও চিকিৎসা ব্যয় বাবদ বিভিন্ন অঙ্কের অর্থ গ্রহণ করেছেন।

এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, নিয়ম অনুযায়ী সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি অসুস্থ হলে সরকার চিকিৎসা ব্যয় বহন করতে পারে। তবে এর জন্য নির্ধারিত নিয়ম, প্রয়োজনীয় বিল-ভাউচার এবং চিকিৎসার প্রমাণ থাকা বাধ্যতামূলক। যদি বিল-ভাউচার ছাড়াই অর্থ ছাড় হয়ে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে স্বল্পমেয়াদি চুক্তির গুঞ্জনে মেসি

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে স্বল্পমেয়াদি চুক্তির গুঞ্জনে মেসি