ফুলবাড়ীতে জামায়াতের যুব বিভাগের মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুলবাড়ীতে জামায়াতের যুব বিভাগের মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
ফুলবাড়ীতে জামায়াতের যুব বিভাগের মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল পাঁচটায় ফুলবাড়ী জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি রোকুনুজ্জামান রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিম রানার সঞ্চালনায় মানববন্ধনে  বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক এবং সেক্রেটারি মাওলানা আবদুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সভাপতি রফিকুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা সেকেন্দার আলী।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ ও যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সাথে প্রশাসনের প্রতি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। কর্মসূচিতে স্থানীয় জামায়াত ও যুব বিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ উৎসুক জনতা অংশ নেন।

নিউজটি পোস্ট করেছেন : জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার মাসের সংঘাতের পর লেবাননে প্রথমবার বড় ধরনের হামলা বিরতি

চার মাসের সংঘাতের পর লেবাননে প্রথমবার বড় ধরনের হামলা বিরতি