হরমুজ প্রণালিতে টোল রিয়ালে নেওয়ার পরিকল্পনা ইরানের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হরমুজ প্রণালিতে টোল রিয়ালে নেওয়ার পরিকল্পনা ইরানের

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
হরমুজ প্রণালিতে টোল রিয়ালে নেওয়ার পরিকল্পনা ইরানের ছবির ক্যাপশন:

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে ট্রানজিট ফি বা টোল নিজেদের মুদ্রা ইরানি রিয়ালে আদায়ের প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার (১০ এপ্রিল) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধানের বরাতে মুম্বাইয়ে অবস্থিত ইরানি দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। নতুন প্রস্তাব অনুযায়ী, প্রণালিটি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে ট্রানজিট ফি রিয়ালে পরিশোধ করতে হবে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যে মার্কিন ডলারের প্রভাব কমানোর চেষ্টা করছে ইরান। একই সঙ্গে চীনের সঙ্গে মিলে বিকল্প মুদ্রা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার একটি প্রচেষ্টা হিসেবেও এটিকে দেখা হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার সময় ইরান কিছু জাহাজ থেকে চীনা ইউয়ানে ফি আদায় করেছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে কতটি জাহাজ এই ব্যবস্থায় অর্থ পরিশোধ করেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় নতুন চাপ তৈরি করতে পারে এবং মুদ্রাভিত্তিক বৈশ্বিক প্রতিযোগিতা আরও জোরদার করতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণতান্ত্রিক প্রক্রিয়া ও উন্নয়ন নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে

গণতান্ত্রিক প্রক্রিয়া ও উন্নয়ন নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে