শচিনের ৩৭ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে ১৫ বছরের বৈভব সূর্যবংশী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শচিনের ৩৭ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে ১৫ বছরের বৈভব সূর্যবংশী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
শচিনের ৩৭ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে ১৫ বছরের বৈভব সূর্যবংশী ছবির ক্যাপশন:

ভারতীয় ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। ১৫ বছর বয়সী ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশী একাদশে জায়গা পেলে ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে অভিষেকের কীর্তি গড়বেন।

শুক্রবার বেলফাস্টে শুরু হচ্ছে ভারত ও আয়ারল্যান্ডের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলে প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন বৈভব সূর্যবংশী। জাতীয় দলে অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়েই তিনি ভারতের অন্যতম কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আলোচনায় এসেছেন।

এখন সব নজর থাকবে ম্যাচের একাদশ ঘোষণার দিকে। যদি বৈভব প্রথম ম্যাচে খেলার সুযোগ পান, তাহলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ক্ষেত্রে ভারতের নতুন বয়সভিত্তিক রেকর্ডের মালিক হবেন। এর মাধ্যমে প্রায় ৩৭ বছর ধরে অক্ষুণ্ন থাকা শচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে যাবে।

ভারতের কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকার ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন। একই বছর তিনি ১৬ বছর ২৩৮ দিন বয়সে ওয়ানডে আন্তর্জাতিকেও প্রথমবার মাঠে নামেন। দীর্ঘ সময় ধরে এই রেকর্ডই ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক অভিষেকের মানদণ্ড হিসেবে বিবেচিত হয়ে আসছে।

অন্যদিকে টি-টোয়েন্টি সংস্করণে ভারতের সবচেয়ে কম বয়সী অভিষিক্ত ক্রিকেটারের রেকর্ড বর্তমানে ওয়াশিংটন সুন্দরের দখলে। তিনি ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বছর ৮০ দিন বয়সে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন।

বৈভব সূর্যবংশী ইতোমধ্যে বয়সভিত্তিক ক্রিকেটে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে জায়গা পাওয়ার পর এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করা। অভিষেকের সুযোগ পেলে শুধু একটি রেকর্ডই নয়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের তালিকায় নিজের নামও আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন এই কিশোর ব্যাটার।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পারিবারিক কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

পারিবারিক কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার