ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ ছবির ক্যাপশন:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান,মরিচ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

২৩ জুন মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার  ২ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের  উদ্বোধন করেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  দিলারা আকতার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি আব্দুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দসহ আরো অনেকে। 

উল্লেখ্য,২ হাজার কৃষকের প্রতিজনের মাঝে  ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি ও ৫০ কৃষকের মাঝে  ১০ গ্রাম করে  মরিচের বীজ  বিতরণ করা হয়। 

বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন কৃষকরা। তারা বলেন, এ ধরনের সহায়তা কৃষি কাজে তাদের উৎসাহিত করবে এবং উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে।

নিউজটি পোস্ট করেছেন : জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবপাচারের ফাঁদে পড়ে ১০ মাসেও সন্ধান নেই ১০ তরুণের

মানবপাচারের ফাঁদে পড়ে ১০ মাসেও সন্ধান নেই ১০ তরুণের