আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে আ. লীগ নেতা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে আ. লীগ নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে আ. লীগ নেতা ছবির ক্যাপশন:

কুমিল্লার দেবীদ্বারে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় আত্মসমর্পণের পর আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরকারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলী আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা শরীফ নিশাত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার ১০ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে জসীম উদ্দিন সরকারের নাম রয়েছে। এছাড়া আবুবকর হত্যাচেষ্টা মামলারও তিনি ৭২ নম্বর এজাহারভুক্ত আসামি।

মো. জসীম উদ্দিন সরকার কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের বাসিন্দা। তিনি রাজামেহার ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য এবং একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার আদালতে হাজির হয়ে দুটি মামলায় আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। তবে আদালত তার আবেদন গ্রহণ না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মামলাগুলোর পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আদালতে আত্মসমর্পণ ও কারাগারে প্রেরণের বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য তার কাছে নেই। তিনি আদালতের মাধ্যমে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় তথ্য জানাবেন বলে উল্লেখ করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সকাল থেকেই খুলনার কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্যণীয়

সকাল থেকেই খুলনার কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্যণীয়