কলকাতার রেড রোডে এবার ঈদের জামাত হচ্ছে না The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কলকাতার রেড রোডে এবার ঈদের জামাত হচ্ছে না

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2026 ইং
কলকাতার রেড রোডে এবার ঈদের জামাত হচ্ছে না ছবির ক্যাপশন: কলকাতার ঐতিহাসিক রেড রোডে দীর্ঘদিনের ঈদের জামাত এবার বন্ধ হয়ে বিকল্প হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ঐতিহাসিক রেড রোডে দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসা ঈদের নামাজের জামাত এবার আর হচ্ছে না। আয়োজক পশ্চিমবঙ্গ খিলাফত কমিটি জানিয়েছে, প্রশাসনিক সিদ্ধান্ত ও সরকারের আপত্তির কারণে রেড রোডে নামাজ আয়োজন বাতিল করা হয়েছে।

কমিটির চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক জাভেদ খান জানান, বিকল্প ব্যবস্থা হিসেবে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তিনি বলেন, সেনাবাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেছে এবং পুলিশও এতে সম্মতি দিয়েছে।

তিনি আরও জানান, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করা হয়েছে এবং সেখানে নামাজ আদায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধর্তমতলা ও আশপাশের ময়দান এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকায় অনুমতি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ঐতিহাসিকভাবে রেড রোডে ঈদের নামাজ ভারতের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে বিবেচিত হয়ে আসছে, যেখানে লাখো মুসল্লি অংশ নিতেন। আগে শহীদ মিনার প্রাঙ্গণেও ঈদের জামাত অনুষ্ঠিত হতো, পরে বামফ্রন্ট সরকারের আমলে রেড রোডে স্থানান্তর করা হয়।

তবে চলতি বছরে নতুন সিদ্ধান্তের ফলে সেই ঐতিহ্যবাহী আয়োজন বন্ধ হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী এবারের ঈদুল আজহায় ছুটির সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে বলে উল্লেখ করা হয়, যেখানে শুধুমাত্র ঈদের দিনই সরকারি ছুটি থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপিকে কাজের সুযোগ দেওয়ার আহ্বান আব্দুস সালামের

বিএনপিকে কাজের সুযোগ দেওয়ার আহ্বান আব্দুস সালামের