সবকিছু বলা সম্ভব নয়: সাকিব প্রসঙ্গে রহস্যময় মন্তব্য সালাউদ্দীনের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সবকিছু বলা সম্ভব নয়: সাকিব প্রসঙ্গে রহস্যময় মন্তব্য সালাউদ্দীনের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
সবকিছু বলা সম্ভব নয়: সাকিব প্রসঙ্গে রহস্যময় মন্তব্য সালাউদ্দীনের ছবির ক্যাপশন:
ad728

দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে ঘিরে আবারও আলোচনা জোরালো হচ্ছে। রাজনৈতিক বাস্তবতার কারণে দেশে না ফেরা সাবেক এই বাংলাদেশ অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে বিসিবির অবস্থান কিছুটা ইতিবাচক। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি জটিলতা কাটিয়ে দেশে ফিরতে পারলে আসন্ন পাকিস্তান সিরিজ থেকেই সাকিবকে জাতীয় দলে ফেরানোর বিষয়টি বিবেচনায় রাখা হবে।

গত সপ্তাহে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, পরবর্তী আন্তর্জাতিক সিরিজগুলোর জন্য সাকিব আল হাসান নির্বাচকদের ভাবনায় রয়েছেন। বিসিবি সূত্রে আরও জানা গেছে, মার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাকিবকে দলে পেতে আগ্রহী বোর্ড।

তবে সাকিবের দেশে ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার রাজনৈতিক পরিচয়। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তিনি। সরকার পরিবর্তনের পর তার বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির মামলা হওয়ায় দেশে ফেরা এখনো অনিশ্চিত। এ পরিস্থিতিতে সাকিবের প্রত্যাবর্তনের পথ সুগম করতে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিবি।

এদিকে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে সাকিব তার পুরোনো কোচ সালাউদ্দীনের সঙ্গে কোনো আলোচনা করেছেন কি না—এমন প্রশ্ন ওঠে বুধবার। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর দিতে চাননি সালাউদ্দীন।

রহস্যময় ভঙ্গিতে তিনি বলেন, ‘সবকিছু তো বলা যাবে না ভাই…।’ তার এই সংক্ষিপ্ত মন্তব্যে বিষয়টি আরও কৌতূহলের জন্ম দেয়।

তবে সাকিব আল হাসানের ক্রিকেটীয় যোগ্যতা নিয়ে কোনো দ্বিধা রাখেননি এই অভিজ্ঞ কোচ। ধূমকেতু একাদশের প্রধান কোচ সালাউদ্দীন স্পষ্টভাবে বলেন, ‘যদি কেউ বলে যে সে সাকিবকে দলে চায় না, তাহলে আমার মনে হয় সে বোকার স্বর্গে বাস করছে।’

সাকিব কেন এখনো যেকোনো দলের জন্য গুরুত্বপূর্ণ, সেটাও ব্যাখ্যা করেছেন তিনি। সালাউদ্দীনের মতে, সাকিব দলে থাকলে স্বাভাবিকভাবেই ভারসাম্য তৈরি হয়। তিনি বলেন, ‘একজন বোলার এবং একজন ব্যাটসম্যান—দুই দিক থেকেই আপনি সাকিবকে পাবেন। এটা যে কোনো দলের জন্য বড় শক্তি।’

তবে বয়স এবং ফিটনেসের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। সালাউদ্দীনের ভাষ্য অনুযায়ী, দিন শেষে সাকিব কতটা ফিট থাকেন, সেটাই বড় বিবেচ্য বিষয়। কিন্তু ফিট থাকলে তাকে দলে চাইবেন না—এমন কেউ নেই বলেই মত তার।

প্রায় দেড় বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন। ৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ক্ষেত্রে তার ফিটনেস এবং প্রস্তুতি নিয়েই এখন অপেক্ষা ভক্ত-সমর্থকদের।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচনী প্রচারণায় বিধি লঙ্ঘন: জামায়াত প্রার্থীকে শোকজ

নির্বাচনী প্রচারণায় বিধি লঙ্ঘন: জামায়াত প্রার্থীকে শোকজ