৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে ফিরলেন মুস্তাফিজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে ফিরলেন মুস্তাফিজ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে ফিরলেন মুস্তাফিজ ছবির ক্যাপশন:
ad728

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরকে সামনে রেখে বড় চমক দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি চুক্তিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নিজেদের দলে ভিড়িয়েছে।

২০২৬ মৌসুমের জন্য এই চুক্তিতে মুস্তাফিজের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বর্তমান বিনিময় হার অনুযায়ী, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকারও বেশি।

এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। দীর্ঘ বিরতির পর আবারও পুরনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন এই অভিজ্ঞ পেসার।

চুক্তি ঘোষণার সময় লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা বলেন, “একবার কালান্দার মানেই চিরকাল কালান্দার। মুস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের পরিবারের অংশ। শিরোপা ধরে রাখার লড়াইয়ে তার অভিজ্ঞতা আমাদের বড় শক্তি হবে।”

লাহোর কালান্দার্স ইতোমধ্যে তাদের স্কোয়াডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, নির্ভরযোগ্য ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং প্রতিভাবান তরুণ মোহাম্মদ নাইমকে রেখে দিয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের নানা টানাপড়েনেও আলোচনায় ছিলেন মুস্তাফিজুর রহমান। গত মাসে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাকে স্কোয়াড থেকে বাদ দেয়। এর প্রতিক্রিয়ায় ভারত আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে আইসিসি ওই টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজিয়াবাদে তিন কিশোরীর মৃত্যুর ঘটনায় নতুন তথ্য, কোরীয় গেম তত

গাজিয়াবাদে তিন কিশোরীর মৃত্যুর ঘটনায় নতুন তথ্য, কোরীয় গেম তত