বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ad728

রাজধানীতে বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী সোয়েব হোসেন মুন্না ওরফে ভাগিনা মুন্নাকে (৫৩) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ (র‌্যাব-৪)।

সোমবার (২ ফেব্রুয়ারি) র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছে বাহিনীটি। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

র‌্যাবের তথ্যমতে, গোয়েন্দা সূত্রে জানা যায়—সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে মুন্না রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। পরবর্তীতে তাকে শনাক্ত করে অভিযানের মাধ্যমে আটক করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না জানান, তার ব্যবহৃত অবৈধ অস্ত্র তুরাগ থানাধীন হরিরামপুরে একটি বাংলোবাড়িতে লুকানো রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১টি অবৈধ বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড তাজা গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র রাজধানীর তুরাগ, মিরপুর, কাফরুল, পল্লবী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানাসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতো। এছাড়া এসব অস্ত্র ভাড়ায় পেশাদার অপরাধীদের কাছে সরবরাহ করা হতো বলেও প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক অনুসন্ধানে আরও জানা যায়, মুন্নার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৩০টির বেশি মামলা রয়েছে এবং তার নামে ১৭টি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শোক ও সহমর্মিতা জানাতে বিএনপি কার্যালয়ে জামায়াত আমির

শোক ও সহমর্মিতা জানাতে বিএনপি কার্যালয়ে জামায়াত আমির