নির্বাচনী প্রচারে বাধা, হাসপাতালে প্রতিবন্ধী যুবক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনী প্রচারে বাধা, হাসপাতালে প্রতিবন্ধী যুবক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
নির্বাচনী প্রচারে বাধা, হাসপাতালে প্রতিবন্ধী যুবক ছবির ক্যাপশন:
ad728

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করায় এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠেছে নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাণীনগর উপজেলার পাকুরিয়া খেলার মাঠে এ ঘটনা ঘটে। মারধরের শিকার যুবকের নাম তানসেন। তিনি পাকুরিয়া একডালা গ্রামের আনোয়ারের ছেলে। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

তানসেন অভিযোগ করে বলেন, তিনি সাবেক মন্ত্রী আলমগীর কবিরের মোটরসাইকেল প্রতীকের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় পাকুরিয়া খেলার মাঠে রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেনের ভাগ্নে লিটন তাকে দেখতে পেয়ে কোনো কিছু জিজ্ঞেস না করেই ‘আলমগীর কবিরের দালাল’ আখ্যা দিয়ে মারধর শুরু করেন।

তার অভিযোগ, লিটনের সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজন তাকে বেধড়ক কিলঘুষি ও মাথায় আঘাত করেন। তিনি নিজেকে প্রতিবন্ধী বলে পরিচয় দিলেও হামলাকারীরা কোনো কথা না শুনে মারধর চালিয়ে যান। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

তানসেন বলেন, “আমি একজন নাগরিক। আমি যাকে খুশি তাকে ভোট দিতে পারি। তাই বলে আমাকে মারধর করা হবে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লিটন বলেন, একটি খেলার অনুষ্ঠানে তারা আমন্ত্রিত ছিলেন এবং সেখানে মাইকে কথা বলছিলেন। ওই সময় তানসেন মাইকের লাইন খুলে দেন। পরে তারা চলে যেতে চাইলে তানসেন রাস্তায় বাধা দেন। তখন কয়েকজন তাকে চড়-থাপ্পর দেয় বলে দাবি করেন তিনি। তবে নিজে মারধর করেননি বলে জানান লিটন।

এ ঘটনায় এলাকায় নির্বাচনী উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ে তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, বইছে শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ে তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, বইছে শৈত্যপ্রবাহ