দুধ দিয়ে গোসল করে বিএনপিতে এলেন আ’লীগ কর্মী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দুধ দিয়ে গোসল করে বিএনপিতে এলেন আ’লীগ কর্মী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
দুধ দিয়ে গোসল করে বিএনপিতে এলেন আ’লীগ কর্মী ছবির ক্যাপশন:
ad728

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। ব্যতিক্রমী এই যোগদানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া-১ আসনের ধানের শীষের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন। এ সময় পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা স্থানীয় আওয়ামী লীগ কর্মী মো. আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

ঘটনার সময় ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল একটি বালতিতে থাকা দুধ আসাদুল হকের মাথায় ঢেলে দেন। দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি আওয়ামী লীগ ত্যাগের ঘোষণা দিয়ে বিএনপিতে যোগ দেন।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তনের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের ফজু আলীর ছেলে আসাদুল হক দীর্ঘদিন ধরে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডলের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

যোগদান প্রসঙ্গে আসাদুল হক বলেন, তার পরিবারের অধিকাংশ সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি আগে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ইচ্ছা দীর্ঘদিনের ছিল। আজ তার সেই ইচ্ছা পূরণ হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হওয়ায় তিনি এই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাকসু নির্বাচন ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে; ভারপ্রাপ্

ব্রাকসু নির্বাচন ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে; ভারপ্রাপ্