হাসনাত আব্দুল্লাহর প্রচার ব্যানারে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাসনাত আব্দুল্লাহর প্রচার ব্যানারে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
হাসনাত আব্দুল্লাহর প্রচার ব্যানারে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা ছবির ক্যাপশন:
ad728

কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার–বুড়িপাড়া সড়কের গাঙপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় সড়কের ওপর টাঙানো শাপলাকলি প্রতীকের কয়েকটি নির্বাচনী ব্যানারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই সময় উপজেলার আরও কয়েকটি স্থানে হাসনাত আব্দুল্লাহর ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ব্যানার পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম জানান, ঘটনার বিষয়টি পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, রাতের আঁধারে পরিকল্পিতভাবে নির্বাচনী ব্যানারে আগুন দেওয়া হয়েছে। এতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খাইয়ার এলাকায় হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এখনো কাউকে আটক করা না গেলেও জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ট্রাম্পকে ইরানের শীর্ষ নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেট

ট্রাম্পকে ইরানের শীর্ষ নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেট