ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ইনোভেশন এক্সপোর যাত্রা শুরু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ইনোভেশন এক্সপোর যাত্রা শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ইনোভেশন এক্সপোর যাত্রা শুরু ছবির ক্যাপশন:
ad728

রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) বুধবার ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এই প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করেছে। চারদিনব্যাপী এই এক্সপো চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ‘ক্রিয়েট হিয়ার, কানেক্ট এভরিহোয়ার’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে ভবিষ্যৎ ডিজিটাল উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও বৈশ্বিক সংযোগের সম্ভাবনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।

উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা এক্সপোর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ, শিল্পখাত এবং বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে এক্সপোটি একটি সমন্বিত উদ্ভাবনী প্ল্যাটফর্মে রূপ নিয়েছে।

এই এক্সপোতে ডিজিটাল রূপান্তর, বৈশ্বিক বিনিয়োগ, স্টার্টআপ ইকোসিস্টেম, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, ডিজিটাল ডিভাইসের অর্থায়ন, শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি সুবিধা, ইনোভেশন ইকোসিস্টেমে ব্যবধান কমানো, ডিপ-টেক ভ্যালু চেইন, উৎপাদন ও রপ্তানি ভিশন এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পাঁচটি সেমিনার ও চারটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

এক্সপোতে প্রবেশ সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগ্রহীরা অনলাইনে অথবা সরাসরি নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবেন। পুরো ভেন্যুতে স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে উচ্চগতির ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করা হয়েছে।

বিভিন্ন শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের অত্যাধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনী ধারণা উপস্থাপনের মাধ্যমে এই এক্সপো বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের প্রত্যাশা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের করা রিট খারি

কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের করা রিট খারি