ধর্মের নামে ভোট চাওয়া ইসলামবিরোধী: ঝিনাইদহে আসাদুজ্জামান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ধর্মের নামে ভোট চাওয়া ইসলামবিরোধী: ঝিনাইদহে আসাদুজ্জামান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
ধর্মের নামে ভোট চাওয়া ইসলামবিরোধী: ঝিনাইদহে আসাদুজ্জামান ছবির ক্যাপশন:
ad728

সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান বলেছেন, “নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতের ইসলামও ইসলাম নয়।” তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ভোটের রাজনীতি করছে, যা ইসলাম ও দেশের নির্বাচন আইন—উভয়েরই পরিপন্থী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে—এমন বক্তব্য দিচ্ছে। তিনি বলেন, “মানুষের ঈমান ও ধর্মীয় বিশ্বাস নিয়ে এভাবে ছিনিমিনি খেলা অত্যন্ত ভয়ংকর। বেহেস্তের টিকিট বিক্রির নামে ভোট চাওয়া হচ্ছে, যা সরাসরি শিরক এবং ইসলামবিরোধী।”

তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য শুধু ধর্মীয়ভাবে গর্হিতই নয়, বরং দেশের প্রচলিত নির্বাচন আইনেও এটি সুস্পষ্ট অপরাধ। এ বিষয়ে জনগণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নিজের রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে এলাকায় সুশাসন নিশ্চিত করা। সুশাসনের জন্য প্রয়োজনীয় সব পরিবেশ ও কাঠামো গড়ে তোলা হবে।

তিনি বলেন, “শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, নারীদের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, মানবাধিকার সংরক্ষণ এবং ন্যায়বিচার নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।” এসব ক্ষেত্রে তিনি আপসহীনভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ওসমান আলী বিশ্বাস, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাবেক মেয়র খলিলুর রহমান, নজরুল ইসলাম জোয়াদ্দার, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আবু মুসা ও রাজু আহমেদসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয় বিএনপি নেতারা জানান, আসন্ন নির্বাচনে ধর্ম ও গুজবভিত্তিক রাজনীতির বিরুদ্ধে তারা মাঠে থেকেই জনগণকে সচেতন করবেন এবং উন্নয়ন ও সুশাসনের রাজনীতির পক্ষে জনমত গড়ে তুলবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের করা রিট খারি

কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের করা রিট খারি