দুদকের আবেদনে আমুর ৭ কোটি টাকার হিসাব ফ্রিজের নির্দেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দুদকের আবেদনে আমুর ৭ কোটি টাকার হিসাব ফ্রিজের নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
দুদকের আবেদনে আমুর ৭ কোটি টাকার হিসাব ফ্রিজের নির্দেশ ছবির ক্যাপশন:
ad728

কারাগারে থাকা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর নামে থাকা ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক অনুসন্ধানে আমির হোসেন আমু ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, চাঁদাবাজি এবং দেশি-বিদেশি মুদ্রা পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানকালে জানা যায়, আমির হোসেন আমুর নামে বিভিন্ন ব্যাংকে মোট ৮টি হিসাব রয়েছে। এসব হিসাবের লেনদেন পর্যালোচনা করে দেখা গেছে, বর্তমানে সেখানে মোট ৭ কোটি ৫১ লাখ টাকা স্থিতি রয়েছে। প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে, এসব হিসাবে দেশি-বিদেশি মুদ্রা পাচার বা হুন্ডির অর্থ লেনদেন হয়েছে এবং অপরাধলব্ধ অর্থের উৎস গোপন করতে এসব লেনদেন ব্যবহার করা হয়েছে।

দুদক আরও জানায়, অভিযোগের বিষয়ে সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করা এবং ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের স্বার্থে অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করা একান্ত প্রয়োজন।

এ প্রেক্ষিতেই আদালত আমির হোসেন আমুর নামে থাকা সবগুলো ব্যাংক হিসাব সাময়িকভাবে অবরুদ্ধ রাখার নির্দেশ দেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনে বাধা দেবে যারা, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে: আ

নির্বাচনে বাধা দেবে যারা, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে: আ