৩২ বছরে পা রাখল তারেক–জুবাইদার দাম্পত্য জীবন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৩২ বছরে পা রাখল তারেক–জুবাইদার দাম্পত্য জীবন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
৩২ বছরে পা রাখল তারেক–জুবাইদার দাম্পত্য জীবন ছবির ক্যাপশন:
ad728

আজ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান তাদের ৩২তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন। ১৯৯৪ সালের এই দিনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনে তারা ব্যক্তিগত জীবন, পেশাগত অগ্রগতি এবং রাজনৈতিক বাস্তবতার নানা চড়াই-উতরাই অতিক্রম করেছেন।

ডা. জুবাইদা রহমানের জন্ম ১৯৭২ সালের ১৮ জুন। তার পৈতৃক বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে। তিনি দেশের একটি পরিচিত ও সম্মানিত পরিবারের সন্তান। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পরবর্তীতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ভাতিজি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের চাচাতো বোন।

শিক্ষা ও পেশাগত জীবনে ডা. জুবাইদা রহমান উল্লেখযোগ্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনি ১৯৯৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২১তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রথম স্থান অর্জনের মাধ্যমে সরকারি চিকিৎসা সেবায় যোগ দেন। চিকিৎসাবিজ্ঞানে উচ্চতর জ্ঞান অর্জনের লক্ষ্যে তিনি ২০০৮ সালে যুক্তরাজ্যে গিয়ে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে কার্ডিওভাসকুলার সায়েন্সে এমএসসি ডিগ্রি সম্পন্ন করেন এবং সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণপদক অর্জন করেন। তার গবেষণা ও একাডেমিক কাজ লন্ডনের চিকিৎসা অঙ্গনে প্রশংসিত হয়।

২০০৮ সালের পর দীর্ঘ সময় সরকারি চাকরিতে অনুপস্থিত থাকার কারণে তার বিসিএস ক্যাডার পদ বাতিল হয়। তবে বিষয়টি বর্তমানে পুনর্বিবেচনার মধ্যে রয়েছে এবং তাকে পুনরায় চাকরিতে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রাজনৈতিক অঙ্গনেও ডা. জুবাইদা রহমানের উপস্থিতি ক্রমেই দৃশ্যমান হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশে থেকে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। ২০২৫ সালের মে মাসে লন্ডন থেকে দেশে ফেরার পর থেকে তারেক রহমানের রাজনৈতিক কর্মসূচিতে তার অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে, যা ভবিষ্যতে তার রাজনৈতিক ভূমিকার ইঙ্গিত দিচ্ছে।

এই দম্পতির একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে পরিচিত।

এছাড়া ডা. জুবাইদা রহমান স্বাস্থ্যসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয়। তারেক রহমান প্রতিষ্ঠিত ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’-এ তিনি বিশেষজ্ঞ পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও দাতব্য চিকিৎসালয় পরিদর্শনে অংশ নিচ্ছেন।

দীর্ঘ ৩২ বছরের দাম্পত্য জীবন তাদের জন্য শুধু ব্যক্তিগত বন্ধনের নয়, বরং দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালনের এক ধারাবাহিক যাত্রার প্রতীক হয়ে উঠেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে ফেরাকে ঘিরে ব্যস্ত বিএনপি, সংবর্ধনার স্থান পরিদর্শন

দেশে ফেরাকে ঘিরে ব্যস্ত বিএনপি, সংবর্ধনার স্থান পরিদর্শন