ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে ১,০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে ১,০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে ১,০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সারা দেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোটগ্রহণের দিনসহ ভোটের পরবর্তী দুই দিন পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এর আওতায় তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এতে আরও উল্লেখ করা হয়, জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ অধিক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে দায়িত্ব বণ্টন করবেন এবং কোন এলাকায় কোন ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন, তা নির্ধারণ করে দেবেন।

নির্বাচনী দায়িত্ব পালনের আগে আগামী ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করতে হবে। পাশাপাশি দায়িত্ব পালনের পূর্বে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিদিন পরিচালিত মোবাইল কোর্টের বিস্তারিত তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করতে হবে। এতে মাঠপর্যায়ের কার্যক্রমের সার্বিক তদারকি ও সমন্বয় সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন বিজিবি, কোস্টগার্ড এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এসব বাহিনীর সঙ্গে সমন্বয়ের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শহীদ হাদির জানাজায় মানিক মিয়ায় লাখো মানুষ অংশগ্রহণ

শহীদ হাদির জানাজায় মানিক মিয়ায় লাখো মানুষ অংশগ্রহণ