প্রতিশোধের রাজনীতি করব না, অতীত ক্ষমা করে দিয়েছি: জামায়াত আমির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রতিশোধের রাজনীতি করব না, অতীত ক্ষমা করে দিয়েছি: জামায়াত আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
প্রতিশোধের রাজনীতি করব না, অতীত ক্ষমা করে দিয়েছি: জামায়াত আমির ছবির ক্যাপশন:
ad728

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে দলের সঙ্গে যা কিছু ঘটেছে, তা তারা দলীয়ভাবে ক্ষমা করে দিয়েছেন। একই সঙ্গে তিনি প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াবেন না বলেও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দক্ষিণ–পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে ক্ষমা করে দিয়েছি। আমরা প্রতিশোধের রাজনীতি করব না, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াব না—এই কথা দিয়েছি এবং আমরা আমাদের কথা রেখেছি।’

রাজনৈতিক আদর্শ ও ভবিষ্যৎ লক্ষ্য প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘ধোঁকাবাজি, ব্যাংক ডাকাতি কিংবা শেয়ারবাজার লুটপাটের রাজনীতি আমরা করতে চাই না। আমাদের রাজনীতি দেশের মালিক হওয়ার জন্য নয়, দেশের সেবক হওয়ার জন্য।’

তিনি আরও বলেন, দেশের রাজনীতিকে দোষারোপ, তোষামদি, ধোঁকা–মিথ্যাবাদ এবং ফ্যাসিবাদী কায়দা থেকে বের করে আনতে হবে। তার ভাষায়, ‘এ ধরনের রাজনীতি থেকে দেশকে মুক্ত করাই আমাদের লক্ষ্য।’

পথসভায় বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘৫ তারিখের আগ পর্যন্ত সবচেয়ে বেশি দুঃখকষ্ট সহ্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫ তারিখের পর আমরা সকল ধর্ম ও শ্রেণির মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের আশ্বস্ত করেছি, সাহস জুগিয়েছি। আমরা বলেছি—এই দেশে সবাই সমান, সবার অধিকারও সমান।’

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামীর প্রজন্মের জন্য আমরা হিংসামুক্ত ও ঐক্যের বাংলাদেশ গড়তে চাই। আমরা দৃঢ় প্রতিজ্ঞ—জালিমকে আর কারও দিকে হাত বাড়াতে দেওয়া হবে না।’

এর আগে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ পথসভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন ইউনিট থেকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও এপিবিএন সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিশ্বের রাষ্ট্রপ্রধান কে হবেন, সেটিও কি ট্রাম্প ঠিক করে দিতে

বিশ্বের রাষ্ট্রপ্রধান কে হবেন, সেটিও কি ট্রাম্প ঠিক করে দিতে