জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক ছবির ক্যাপশন:
ad728

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং সেগুলো পরীক্ষা করা হচ্ছে।

ডিবি সূত্র জানায়, রাত ১২টার পর জামায়াতে ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখান থেকেই মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়।

এর আগে গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টটিতে কর্মজীবী নারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে ওই পোস্টটি পরে এক্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পর জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানায়, সাইবার হামলার মাধ্যমে অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, জব্দ করা ডিভাইসগুলোর ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাধীনতাবিরোধীদের নতুন তৎপরতা নিয়ে মির্জা ফখরুলের হুঁশিয়ারি

স্বাধীনতাবিরোধীদের নতুন তৎপরতা নিয়ে মির্জা ফখরুলের হুঁশিয়ারি