ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোটের প্রচারণায় অংশগ্রহণ করেছেন ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং এ আসনের নির্বাচন পরিচালনায় ড্যাবের সমন্বয়ক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
রোববার (২৫ জানুয়ারি) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এলাকা থেকে এ প্রচারণা শুরু করেন তিনি। এরপর জামিল নগর, পালপাড়া, আমতলী, সেউজগাড়ী, নাটাইপাড়া, বৌ বাজার, উত্তর চেলোপাড়া মাঠ, চেলোপাড়া আশ্রম সংলগ্ন এলাকা, চেলোপাড়া পার্ক, সিনজি স্ট্যান্ড ও সাবগ্রাম হাট হয়ে সাবগ্রাম স্টেশনে গিয়ে প্রচারণা কার্যক্রম শেষ হয়।
এ সময় ডা. বিটু বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তারেক রহমানের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ডা. বিটুর নেতৃত্বে অনুষ্ঠিত এই প্রচারণায় অংশ নেন ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর সদস্য সচিব ডা. মো. আব্দুল ওয়াহেদ, সদস্য ডা. মো. আনিসুর রহমান, ডা. মো. সাইফুর রহমান শাহীন এবং বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. ইউনুস আলী।
এছাড়া উপস্থিত ছিলেন ডা. মো. রাশেদুল ইসলাম রনি, ডা. মো. মোসলেহ উদ্দীন হায়দার রাসেল, ডা. মো. ফারজানুল ইসলাম নির্ঝর, ডা. মো. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. সুলতান সাঈদ, ডা. সালেহ, ডা. মো. মেহরাব হোসেন, ডা. ইকবাল, ডা. ময়নুল হাসান রাব্বী এবং ডা. আব্দুল আলীমসহ ড্যাব ও বিএমএ নেতৃবৃন্দ।
প্রচারণায় আরও অংশগ্রহণ করেন ডা. শরীফ মাহবুব, ডা. মনিরুজ্জামান, ডা. রেজাউল করিম রুবেল, ডা. কাইয়ুম রাসেল, ডা. উম্মে হানি পৃথ্বী, ডা. মো. সাব্বির হোসেন, ডা. নিলয়, ডা. নাফিস মোহাম্মদ রুকু, ডা. মাহফুজুল হাসান, ডা. অপু বসাক ও ডা. নেয়ামুল সাদ্দাম।
এদিকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগান, ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ফাহিম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শেখ রিচি, সাধারণ সম্পাদক গালিব আল মুগনীসহ ছাত্র ও স্থানীয় নেতাকর্মীরাও প্রচারণায় অংশ নেন।
প্রচারণার মধ্যবর্তী সময়ে বগুড়া-৬ আসনের নির্বাচন নিয়ে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন বগুড়া জেলা নেতাদের মধ্যে একটি সমন্বয় সভা (কো-অর্ডিনেশন মিটিং) অনুষ্ঠিত হয়।
কসমিক ডেস্ক